শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বান

১০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে “আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন” প্রতিপাদ্যে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জাবারাং কল্যাণ সমিতির ওয়াই-মুভস প্রকল্প এ আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, বাল্যবিবাহ কিশোরীদের স্বপ্নকে থামিয়ে দেয়। সমাজ পরিবর্তনে কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বাল্যবিবাহকে না বলুন স্লোগানে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কিশোরী শিক্ষার্থীরা। খেলায় নবম শ্রেণির কিশোরীরা প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে মোট ২-০ ব্যবধানে দশম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ আয়োজনে কারিগরি সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা (ঝবিফবহ ঝাবৎরমব)।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. বিশ্ব জ্যোতি চাকমা।

জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এসময় পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।