শিরোনাম
প্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবে

১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসন্ন টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় শিক্ষক, কমিউনিটি লিডার ও ধর্মীয় গুরুরা ব্যাচভিত্তিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এছাড়াও বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. উৎপল চাকমা, আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংহাপ্রু মারমা ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় মোট ২৮ হাজার ৮০০ শিশু এই টিকা পাবে। প্রথম ১০ দিন বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পে এবং পরবর্তী ৮ দিন টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলবে।

ডা. শোভন দত্ত বলেন, টাইফয়েড শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। তাই শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় কর্মসূচি সফল করতে হবে। অংশগ্রহণকারীদের টিকা সংরক্ষণ, প্রদান পদ্ধতি, অনলাইন রেজিস্ট্রেশন ও পার্শ্বপ্রতিক্রিয়া ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য, টিকা গ্রহণের জন্য শিশুদের জন্মনিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে। আগামী অক্টোবর থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হবে।