শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

দীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণ

১৩

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
ঝাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই স্কীমের আওতায় অনুদান প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩সেপ্টেম্বর) দুপুরে রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে আয়োজনে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই স্কীমের আওতায় অনুদান প্রাপ্ত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। এতে স্বাগত বক্তব্য রাখেন রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনমিত্র চাকমা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, রেংকার্য্যা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি টিটন চাকমা, উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উষা আলো চাকমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শাহজামাল ও সাংবাদিক মোঃ সোহানুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় শেষ সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই স্কীমের ২০জন শিক্ষার্থীকে ৫হাজার করে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুদান পেয়ে শিক্ষার্থী অর্নব চাকমা ও উত্তরা চাকমা বলেন, শিক্ষার জন্য আমরা আগে কোন অনুদান পাই নাই, এই অনুদান পড়ালেখা করতে অনেক উপকারে আসবে। অনুুদান দেয়ার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই।