শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে মোঃ জহির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের সিএন্ডবি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৬-৭ বছর ধরে জহির মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মান-অভিমান চলছিল। অভিমানের এক পর্যায়ে গত কয়েক বছর যাবৎ উপজেলা সদরের সিএন্ডবি এলাকার একটি পুকুরপাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে একাই বসবাস করতেন। আজ মঙ্গলবার দুপুরের স্থানীয়রা ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সে উপজেলা সদরের হাজিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়ারা আরও জানান, তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুই ছেলে প্রবাসী, এক ছেলে চট্টগ্রাম শহরে কাজ করেন ও ছোট ছেলে বাড়িতে থাকেন এবং মেয়ের বিয়ে হয়েছে। পরিবারে অভাব অনটন না থাকলেও জহির মিয়া ভাবতেন পরিবারের অন্যান্য সদস্যরা তার অবাধ্য চলাফেরা করছেন। কিন্তু সবারই চলাফেরা ছিল স্বাভাবিক। এতে তিনি অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা তাকে বহুবার তাকে বাড়িতে ফেরাতে চেয়েছেন। কিন্তু তিনি বাড়িতে ফেরেননি। অথচ প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করেই তিনি চলতেন। একাই থাকতেন পুকুর পাড়ের ঝুপড়িতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ সাদ্দাম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।