শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

১৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। তবে এসব কাঠ মালিকবিহীন এবং অবৈধভাবে মজুদ করা হয়েছে বলে বিজিবি সুত্র জানিয়েছে।

শনিবার (২৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি টহল দল উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করে।

বিজিবি সূত্রে জানায়, অজ্ঞাতনামা অসাধু কাঠ ব্যবসায়ীরা চোরাচালানের উদ্দেশ্যে বেইলি ব্রিজ এলাকার একটি বাগানের ভেতরে বিপুল পরিমাণ সেগুন কাঠ মজুদ করে রেখেছিল। অভিযানের সময় বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১২০.৮৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেন। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৪৩ হাজার ৮৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মারিশ্যা জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করলেও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে এসব অপতৎপরতা দমনে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আসছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।