শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়

৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লংগদু জোনের অর্ডিটোরিয়ামে জোন অধিনায়ক লে. কর্ণেল মীর মোরশেদ, এসপিপি, পিএসসি,র, সভাপতিত্বে এবং উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদমাধ্যম কর্মীরা।

এসময় জোন কমান্ডার, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান কঠিন চিবর দান উৎসবকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।