শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

মাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মাটিরাঙ্গা উদ্যানতত্ত্ববিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন আহমেদ। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইউনুছ নূর।

অনুষ্ঠানে মাঠ পর্যায়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা। কর্মসূচির আওতায় মনোনীত ৫০ জন কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজের ‘এন-৫৩’ জাতের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি (উঅচ) সার, ১০ কেজি এমওপি (গঙচ) সার, ২শত গ্রাম বালাইনাশক এবং বীজতলার শেড তৈরির জন্য বিনামূল্যে পলিথিন প্রদান করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।