শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

১১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলীতে মৌসুমী ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বাংলাদেশ জাতীয় মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুল হক। এ সময় অন্যানের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা,রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল উল্ল্যাহ, ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জিকু কুমার দে, সাংবাদিক আজগর আলী খান, সহকারি শিক্ষক ও হাফেজ জাহেদুল আলম সহ বিদ্যালয়ের প্রধানগন।

এ সময় আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার ভেন্যু, দফা এবং সময় নির্ধারণ করা হয়। পরে মাধ্যমিক পর্যায়ের শরীরচর্চা শিক্ষকদের সমন্বয়ে পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ক্রয় কমিটি এবং নীরিক্ষা কমিটি গঠন করা হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুনুল হক বলেন, কেন্দ্র নির্দেশনা মোতাবেক সকল দফা এবং সময় ঠিক রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে সকল কমিটি ইতিমধ্যেই গঠন করে তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে ক্রীড়া সম্পন্ন হয়।