শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণ

১৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে নবাগত শিক্ষকদেও বরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ। এসময়, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানাকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। একই সাথে নবাগত আইসিটি প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ ও আরবি প্রভাষক মোঃ মাইন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে উপাধ্যক্ষ মোঃ হানিফুর রহমান, আরবি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, আব্দুল করিম, আব্দুর রহিম, বাংলা প্রভাষক মোঃ আফজাল হোসেন, ইংরেজি প্রভাষক মোঃ হোসেন আক্তার সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ফেল করা মানেই জীবনের শেষ নয় বরং নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ। তাই হাল না ছেড়ে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ হলেও তার আগে যোগ্যতা অর্জনকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি হিংসা, লোভ ও অহংকার থেকে দূরে থেকে অন্যায়ভাবে কারো হক নষ্ট না করার আহ্বান জানান তিনি।