শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২

৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিমের দেয়া তথ্যমতে সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৯ থেকে ১০ টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ার মোঃ সোলেইমানের ছেলে মোঃ ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মোঃ রাব্বি (২১)।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তি এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।

ভিকটিমের স্বামী বলেন, তিনি অনেকরাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। রবিবার দিবাগত রাতের ৯ থেকে ১০টার মধ্যে এঘটনা ঘটে। বাড়িতে একা থাকার সুযোগে লম্পটগুলো তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ কে অবহিত করেন।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হওয়া মোঃ রাব্বি’র মা সুরমা বেগম বলেন, আমার ছেলে এই কাজ করতে পারেনা। তাদের ফাঁসানো হয়েছে।