শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে পানিতে ডুবে নুরনবী নিরব নামের ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার কালাডেবা সুইচগেট এলাকার পানিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী নিরব দক্ষিণ লামকুপাড়ার মোঃ লিটনের ছেলে। সে মধ্যম লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়াশোনা করতো।

জানা গেছে, আজ সকালে নুরনবী বন্ধুদের সাথে নিয়ে পানিতে গোসল করতে গিয়ে সবার আড়ালে তলিয়ে যায়। পরবর্তীতে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রামগড় ফায়ার সার্ভিসের দল মৃত অবস্থায় নুরনবীকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে যায়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।