শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের জন্য প্রপোজাল রাইটিং ফর রিচার্জ গ্রাণ্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫আগষ্ট) দুপুর অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর গবেষণা প্রকল্পের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তোহিদুল আলম। তিনি গবেষণা অনুদানের জন্য গবেষণা প্রকল্প, প্রপোজাল রাইটিং, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) গবেষণা অনুদানের জন্য প্রযোজ্য শর্তাবলী সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি ইউজিসি গবেষণা প্রপোজাল এর নমুনা এবং রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রপোজাল এর নমুনা সম্পর্কে আলোচনা করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আরা উপস্থিত ছিলেন।