শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিত

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসন এর উদ্যোগে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি-শৃংখলা বজায় রাখার দায়িত্ব সকলের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন।

সোমবার ২৫ আগষ্ট সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় থানার এসআই রাজু।

সভায় আরো বক্তব্য রাখেন, রামগড় সরকারি কলেজের প্রতিনিধি, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা জামায়াতের ইসলামীরর সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রামেশ্বর চন্দ্র শীল, ৪৩ বিজিবির প্রতিনিধি, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা দুূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহআলম, স্থানীয় সাংবাদিক করিম শাহ্। এতে অরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।