শিরোনাম
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক

মানিকছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামীর স্বাগত জুলুস

১০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
১৫শ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মানিকছড়ি’র উদ্যোগে স্বাগত জুলুস বের করা হয়। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার লেমুয়া এলাকায় এক র‌্যালি বের করা হয়।

র‌্যালি মাদ্রাসাতুল মদিনা থেকে জুলুস বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মহামুনি, আমতল, গচ্ছাবিল, তিনটহরী ও গাড়ীটানা এলাকা ঘুরে মাদ্রাসাতুল মদিনার মাঠে গিয়ে মিলাদ-কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

এতে দাওয়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলার সভাপতি আক্কাস আত্তারী, সাবেক সভাপতি ওমর ফারুক আত্তারী, মানিকছড়ি সভাপতি কামরুজ্জামান আত্তারী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মোঃ শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নূরী, দাওয়াতে ইসলামীর উপজেলা যোগাযোগ বিষয়ক সম্পাদক আবদুল কাদের আত্তারী ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।