শিরোনাম
সপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের প্রয়াত অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) কলেজ মিলনায়তনে অধ্যাপক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় এবং কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন এর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম ছায়েফউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আজিমউদ্দিন, অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা, পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মিনাক্ষী প্রভা বড়ুয়া, দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ওমর খৈয়াম আজাদ, পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সুদর্শন বড়ুয়া, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ নাসিরুদ্দিন, অধ্যাপক মোঃ আবু তালেব, অধ্যাপক শ্যামলী দাশ, অধ্যাপক মোঃ আবদুল হালিম জসীম, অধ্যাপক মোঃ সাইফুল আলম, অধ্যাপক শিবু শংকর বোস, কাপ্তাই প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি কাজী মোশাররফ হোসেন। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক কায়সারুল ইসলাম।

আলোচকরা প্রয়াত অধ্যক্ষ বেলাল চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ‘অধ্যক্ষ বেলাল চৌধুরী কলেজের সামগ্রিক উন্নয়নে দায়িত্ব পালনকালীন সময়ে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতেন, প্রাতিষ্ঠানিক সম্পর্কের বাইরেও সবার সাথে একটা অসাম্প্রদায়িক চেতনার আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।