শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানা

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে বাজার মনিটরিংয়ে করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮জুলাই) সকালে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইসমত জাহান তুহিন।

জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য বেচা কেনার পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ট্রেড লাইসেন্স নবায়ন ও লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ ও বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

এসময় মূল্য তালিকা না থাকা, সিগারেট বিক্রিতে বিজ্ঞাপন প্রদর্শন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় ৩ দোকানদারকে দুই হাজার তিন শত টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ চাকমা, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্যানেটারি ইনসপেক্টর রনি ত্রিপুরা, বাজার পরিচালনা কমিটি ও শিক্ষার্থীরা সহযোগিতা করেন।