শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহেদুল এর বাবার ইন্তেকাল

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেরা যুবদল এর আহ্বায়ক জাহেদুল ইসলাম এর বাবা ও উপজেলার প্রবীণ ব্যক্তি সৈয়দ সিরাজুল ইসলাম প্রকাশ মুন্সী মেম্বার ইন্তোকাল করেছেন। সোমবার (২৮জুলাই) সকাল সাড়ে দশটায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নাইল্লাহি ওয়াইন্নাইলাহী রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর তিনি ৩ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

পারিবারিক সুত জানায়, তিনি দীর্ঘ বছর যাবত রাজনৈতিক, সামাজিক, সমাজ সেবা সহ ইউপি সদস্য হিসাবে কাজ করে গেছেন। মরহুমের বড় ছেলে সৈয়দ জাহেদুল ইসলাম সাবেক মেম্বার ও কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক এবং বড় জামাতা কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, তিনি দীর্ঘ বছর যাবত কাপ্তাই ৪নং ইউনিয়নে বসবাস করার পাশাপাশি বিভিন্ন সমাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সোমবার সাড়ে দশটায় বিএফআইডিসিস্থ নিজ বাসায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তিনি কাপ্তাইয়ের একজন প্রবীণ ব্যক্তি।

মরুহুমের প্রথম নামাজের জানাজা দুপুর ২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় নামাজের জানাজা বাদ আছর নিজ বাড়ি রাউজানে অনুষ্ঠিত হয়। মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সামাজিক, সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। এছাড়াও রাঙ্গামাটি জেলা বিএনপি ও কাপ্তাই উপজেলা বিএনপির ও অঙ্গসংগনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে মরহুমের নিজ গ্রাম গুজড়া পশ্চিম আন্ধার মানিক রাউজানে দাফন করা হয়।