শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে কাপ্তাই নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা

১৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
‘‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’’ উপলক্ষ্যে অসহায়, দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৮জুলাই) দুপুর ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হচ্ছে।

কাপ্তাই ৪নং ইউনিয়নের নতুন বাজার, ঢাকাইয়া কলোনি, লকগেট, স্বার্ণটিলা, বিএফআইডিসি টিলা, শিল্পএলাকা, মুরগীর টিলা, কেপিএম টিলা সহ বিভিন্ন ওয়ার্ড হতে হতে দুই’ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসা নিতে আসা আনোয়ার, মোল্লা, শাহাদাৎ, জেসমিন ও আলেয়া জানান, নৌবাহিনীর এই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে তাঁরা কৃতজ্ঞ।

ক্যাম্পে আসা রোগীদের চিকিৎসা প্রদান করেন, বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার নাজিয়া জেবিন জুলহাস, বিএন এবং মেডিকেল অফিসার সার্জন লেঃ সাদী মোঃ জুবায়ের, বিএন এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

নৌবাহিনী জানান, বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করে যাচ্ছে। এটি নৌবাহিনীর মানবিক ভূমিকারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।