শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

সমাজ গঠনে জুলাই পুনজাগরণে রাঙ্গামাটির লংগদুতে শপথ গ্রহন

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
লংগদুতে সারাদেশের ন্যায় জুলাই পুনজার্গরনে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় শনিবার (২৬জুলাই) সকাল ৯টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাছির উদ্দীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইসরাফিল হক,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম, লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খানসহ বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এসময় জুলাইয়ে প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন জুলাই জাগরণ বৈষম্যমুক্ত সমাজ গঠনের একটি অধ্যায়। দূর্নীতি এবং বৈষম্য দুর করতে হলে আমাদের জুলাই জাগরণকে ভুলে গেলে চলবে না। তাই এই জাগরণ শক্তিশালী সমাজ গঠনের মজুবত হাতিয়ার।