শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে রামগড়ে শপথ গ্রহণ

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে খাগড়াছড়ির রামগড়ে সমাজকল্যাণ মন্ত্রাণলয় এর সাথে ভার্চুয়াল যুক্ত হয়ে শপথ গ্রহণ করা হয়। শনিবার (২৬জুলাই) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে শপথ গ্রহণে উপজেলা শহর সমাজসেবা কর্মকর্তা কামরুন নাহার সভাপতিত্ব করেন।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসমত জাহান তুহিন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলাম এর আমীর মোঃ ফায়েজুর রহমান, রামগড় সরকারি কলেজের প্রভাষক বোরহান উদ্দিন।

শপথে আরো উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল মজিদের পরিবার, সরকারি- বেসরকারি পদস্থ কর্মকর্তা-কর্মচারি, নারী সংগঠক নেত্রীবৃন্দ, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংবাদিকবৃন্দ।