শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেল

১২

॥ মোহাম্মদ আলী ॥
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দূর্ঘনায় রাজধানী ঢাকার উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হলে এতে সংঘঠিত অগিকান্ডের দগ্ধ রাঙ্গামাটির মেধাবি ছাত্র উক্য চিং মারমার (১৪) মত্যুর সঙ্গে কয়েক ঘন্টা পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। তাকে সোমবার (২১জুলাই) আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঐ দিনই রাত আড়াইটার সময় চিকিৎসাধীন অবস্থায় সেই মারা যায়। তার মৃত্যুর খবরে রাঙ্গামাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর সংবাদে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নিজ বাড়ি বাঙ্গালহালিয়ার কলেজ পাড়ায় যেন শোকের মাতম। স্থানীয় সুত্রগুলো জানায় উসাইমং মারমা ছেলে উক্য চিং মারমা উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবাও রাজস্থলী উপজাতীয় আবাসিক স্কুলের একন কৃষি বিষয়ক শিক্ষক। তার এ অনাখাঙ্কিত মৃত্যুতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ আতিউর রহমান নিহত ছাত্রের পরিবার ও বাবা-মার প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

উক্যচিং মারমার মাসি (খালা) মিলি মারমা ও চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২২জুলাই) বিকাল পর্যন্ত তার মরদেহ রাজস্থলীতে আনা হয়নি বলে পুলিশ জানায়।