শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩ বিজিবি (যামিনীপাড়া ব্যাটালিয়ন) এবং ইউপিডিএফ (মূলদল) এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২১জুলাই) ভোররাতে উপজেলার তাইন্দং ইউনিয়নের পং পাড়ায় এ ঘটনা ঘটলেও ওইদিন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন যামিনীপাড়া ব্যাটালিয়ন(২৩বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি।

ব্রিফিংয়ে বলা হয়, দ্বায়িত্বপূর্ণ এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার লক্ষ্যে ২৩ বিজিবি (যামিনীপাড়া ব্যাটালিয়ন) বিশেষ অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের পং পাড়ায় ইউপিডিএফ (মূলদল) এর একটি গুপ্ত অশ্রয়স্থান সনাক্ত করতে সক্ষম হয় বিজিবি। পরে ২১ জুলাই ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকস টহল দল অভিযান চালালে ইউপিডিএফ সদস্যরা গুলিবর্ষণ করে। এসময় পাল্টা গুলিতে প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ চলে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি, সামরিক পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে বিজিবি।

পরে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা ২টি দেশীয় রাইফেল, ১টি ১২ বোর পিস্তল, ১টি ১২ বোর শট গান, ২ টি দা সহ ১৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, চাঁদা আদায়ের রশিদ এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করে।

যামিনীপাড়া ব্যাটালিয়ন(২৩বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত সংশ্লিষ্ট সকল অপরাধ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি এবং থাকবো।