শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

দীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর মাধ্যমে কৃত্তি শিক্ষার্থীর মাঝ পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) সকাল ১০ টায় দীঘিনালা উপজেলা শিক্ষা অফিস ও খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসের যৌর্থ আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস্ স্কিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে পরিসংখ্যানবিদ সহকারী অধ্যাপক সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোপ্রামার মোঃ ওয়াহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ। এছাড়াও বক্তব্য রাখেন, দীঘিনালা রিসোর্স সেন্টার এর ট্রেইনার মোঃ মাইন উদ্দিন, কৃত্তি শিক্ষার্থী মোছা: নুসরাত জাহান ও অভিভাবক মোছা: আসমা বেগম

আলোচনা সভাশেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মোছা: নুসরাত জাহান ও মোঃ রাকিবুল ইসলামকে শিক্ষা বৃত্তি, ক্রেস্ট সহ সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একেএম বদিউজ্জামাল জীবন অনুষ্ঠান সঞ্চালনা করেন।