শিরোনাম
উদ্ভাবনী চিন্তাকে প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবেরামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনের

রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

১২

॥ আজগর আলী খান, রাজস্থলী ॥
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতি বিষু সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মেম্বার,সহ সভাপতি ছগির আহম্মদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক কালাকুমার তঞ্চঙ্গ্যা, জেলা বিলনপির সদস্য মিসাচিং মারমা, মৎস্যজীবি সভাপতি মেদুসে মারমা, মহিলা দলের সহ সভাপতি শিল্পি বেগম, কালাবী তঞ্চঙ্গ্যা রেবেকা মারমা, সহ এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন আদর্শবান নেতা ও সৈনিক ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।