শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থী

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় বিশিষ্ট আবাসিক ছাত্রাবাস ভবনের দেয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ছে। সেখানেই থাকেন ৭০ জন কোমলমতি শিক্ষার্থী। যাদের মাথার ওপর ছাদ, কিন্তু সেই ছাদেই এখন বিপজ্জনক ফাটল। ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় প্রাণভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে ২২ কোটি টাকা ব্যয়ে আবাসিক ভবনের নির্মাণকাজ শুরু হয়। পরে ২০১২ সালের ২২ এপ্রিল শিক্ষার্থীদের থাকার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। এরপরে ২০১৪ সাল থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে বাৎসরিক ৩০% এবং পার্বত্য জেলা পরিষদ থেকে ৭০% টাকার দিয়ে এ আবাসিক ছাত্রবাসভবনটি পরিচালিত হয়ে আসছে।

দেখা যায়, থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলায় আবাসিক ছাত্রাবাস ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ছাদ থেকে পানি ছুঁয়ে পড়ে একটি কোন কোন কক্ষে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। এসব নিয়ে শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটছেন। ভবনের বেশ কিছু অংশে ফাটল ধরায় তার দ্রুত সংস্কার করার দাবি জানিয়ে ছাত্ররা। এছাড়ার ৭০জন শিক্ষার্থীদের দেখভাল সহ নিরাপত্তর জন্য ১জন কেয়ার স্টাফ, ১জন হেড বাবুর্চিসহ নাইট গার্ড নিয়োগ অন্তত্য জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা যায়, থানচি উপজেলা পরিষদ ভবনের পাশেই অবস্থিত থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক এ ছাত্রাবাস। ভবনের প্রথম ও তৃতীয় তলায় দেয়ালসহ বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীরা বলেছেন, ভবনের প্রথম তলায় ডাইনিং রুম, স্টাডি রুমসহ তৃতীয় তলায় চারদিক অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি দিন হলে তো ছাদ থেকে অনবরত পানি ছুঁয়ে পরছে, তার মধ্যে একটি কক্ষ বসবাসের একদমই অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে আমরা ভয়ে-আতঙ্কে দিন-রাত কাটাচ্ছি।

থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ক্যসাচিং মারমা বলেন, ভবনে ফাটলের কারণে ছাদ থেকে বৃষ্টি পড়ে একটি রুম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভবনের বিভিন্ন স্থানের ফাটল সহ রঙ খসে পড়ার বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তাদের লিখিতসহ মৌখিকভাবেও জানানো হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করার হলে তিনি জানান, আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটলের ব্যাপারে অবগত আছেন। অলরেডি প্রাকল্লন করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অফিস আদেশ সহ বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার হবে।