শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণ

১৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণ করা হয়। রবিবার (২০জুলাই) সকালে কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে চারা বিতরণে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এসময় রামগড় পৌরসভার সোনাইপুলে ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক খননকৃত খালের পাশে তালগাছের চারা রোপণ করে কর্মসুচি উদ্বোধন করেন।

কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া জানান, উপজেলার একটি পৌরসভা ও দুইটি ইউনিয়ন নিয়ে ৭টি কৃষি ব্লকের ২০টি প্রতিষ্ঠানকে তিন হাজার দুইশত বিভিন্ন জাতের ফলজ চারা বিতরণ করা হয়। এছাড়াও জুলাই অভ্যুত্থানে খাগড়াছড়ির জেলার একমাত্র শহীদ আবদুল মজিদের পরিবারকে ফলজ চারা দেওয়া হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন সহ পদস্থ কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।