শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

রোয়াংছড়িতে নারী, শিশুর প্রতি সহিংসতা ও মাদক বিরোধী আলোচনা সভা

১১

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি সংস্থা (এনজিও) সিসিডিবি-সিআরপি-বান্দরবানের সার্বিক সহযোগিতায় শান্তির আলো উন্নয়ন সংস্থা বাস্তবায়নে নারী, শিশুর প্রতি সহিংসতা ও মাদক বিরোধী সচেতনতা তৈরি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯জুন) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা হল রুমে সমাজ সংগঠক মিনুপ্রু মারমা সঞ্চালনায় সিসিডিবি-সিআরপি বান্দরবান জেলা কর্মসূচী কর্মকর্তা প্রভূরঞ্জন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
এসময়ের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন গ্রাম পর্যায়ে নারী, শিশুর প্রতি সহিংসতা ও মাদক বিষয়ে তথ্য সিসিডিবি-সিআরপি গ্রাম পর্যায়ে ফোরাম সদসদের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যাবে। আর সরকারি হটলাইন-নারী ও শিশু নির্যাতন-১০৯/১০৯২১, শিশু সহায়তা- ১০৯৮, জরুরী সেবা- ৯৯৯ এর মাধ্যমে তথ্য জানালে দ্রুত সহায়তা পাবেন।
ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন, পাড়াতে কোন নারী নির্যাতন হলে গ্রাম প্রধান বা কারবারী মাধ্যমে মিমাংসা করে ফেলেন। কোন কোন ক্ষেত্রে গ্রাম পর্যায়ে শালিসি মাধ্যমে করাতা ঠিক হয়নি। প্রশাসনকে তথ্য দিয়ে আইনে আওতায় আনতে হবে।
আলোচনা সভায় অন্যান্যরা উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মোঃ ফজলুল কাদের চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, সিসিডিবি-সিআরপি সমাজ সংগঠক উসিংনু মারমা, অংজাই পাড়া, বেংছড়ি পাড়া, ঘেরাউ ভিতর পাড়া, রোয়াংছড়ি মধ্যম পাড়া, খাব্রে পাড়া, হলাপাইগয় পাড়া, চহ্লা পাড়া, বেংছড়ি উপর পাড়া, ওয়াগয় পাড়া, খামতাং পাড়ার ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ প্রমুখ।