শিরোনাম
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনা

কাপ্তাই ১০আরই সেনাবাহিনীর ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়নের অধীন কাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন এর সেনা সদস্যরা উপজেলার দূর্গম এলাকায় বসবাসরত দুঃস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছে। রবিবার (২৯জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাটালিয়ন এলকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ব্যাটালিয়ন সুত্রে জানাযায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গোলাছড়ি দূর্গম গ্রামে বসবাসরত অসহায়,দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সেনাপ্রধানের জনকল্যাণকর কর্মকান্ডের অংশ হিসেবে তাঁর নির্দেশনায় ১০আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা দেয়া হয়।

এসময় চিকিৎসা নিতে বিভিন্ন বয়সের রোগীরা ক্যাম্পেইনে আসেন বলে ব্যাটালিয়ন সুত্র জানায়। ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণকে স্বাস্থ্য সেবা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্যাটালিয়নের অধিনায়ক।