শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবির নানামুখী সহায়তা

১১

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান সহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎এই কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি দুঃস্থ পরিবারকে দেওয়া হয় ১৮.৫ বান্ডিল ঢেউটিন। সেলাই কাজে অভিজ্ঞ ১জন অসহায় নারীকে প্রদান করা হয় সেলাই মেশিন। ১জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২টি পরিবারকে সোলার প্যানেল দেওয়া হয়।

‎এছাড়াও সিন্দু কুমার কারবারী পাড়ার শিব মন্দির সংস্কারে আর্থিক অনুদান, ৫ জন রোগীকে চিকিৎসা সহায়তা, শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুদান এবং নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

জনকল্যাণমূলক এই কার্যক্রমে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।