শিরোনাম
রাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনরাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, পতাকা উত্তোলন করেনি বহু প্রতিষ্ঠানবান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোন

এলডিপি রাঙ্গামাটি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমল বিকাশ

১৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
এলডিপির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি দিবাকর দেওয়ানের অসুস্থতা জনিত কারণে সহ-সভাপতি কমল বিকাশ দেওয়ান কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২৭জুন) সন্ধ্যায় রিজার্ভ বাজারস্থ এলডিপির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা সভাপতি দিবাকর দেওয়ানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায়- সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম, পৌর সভাপতি হাজী মোঃ আলমগীর কোম্পানী ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এমরান, গণতানন্ত্রিক যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি পুতুল বিকাশ চাকমা, যুগ্ম-সম্পাদক মোঃ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গণতান্ত্রিক মহিলাদলের সভাপতি রুমা আক্তার ও সাধারণ সম্পাদক পারভিন আক্তার, গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক আবু তৈয়ব, সদস্য আইয়ুব ও মাসুম সহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।