শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাই ফরেস্ট গার্ডের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডের ৫দিন ব্যাপী “বেসিক ফরেস্ট্রি” প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলের কর্মরত ১৫জন ফরেস্ট গার্ডের বেসিক প্রশিক্ষণ কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে ১৫-১৯জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।

নুরু মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সমাপনীতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বন উন্নয়ন প্রশিক্ষণ পরিচালক মোঃ সাজ্জাদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন ড. মোঃ জাহিদুর রহমান মিয়া (ডিএফও), বিভাগীয় বন কর্মকর্তা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, রাঙ্গামাটি। বিশেষ অতিথি ছিলেন এস এম সাজ্জাদ হোসেন (ডিএফও), বিভাগীয় বন কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটি ও মোহাম্মদ সোহেল রানা (ডিএফও), বিভাগীয় বন কর্মকর্তা অশ্রেণী ভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগ, রাঙ্গামাটি।

এর আগে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী মো.ওমর ফারুক। বিভাগীয় কর্মকর্তারা বলেন, আপনারা এই প্রশিক্ষণ কর্মশালা হতে যে জ্ঞান অর্জন করেছেন। তা দেশ ও বন/বনায়নের কল্যানে কাজে লাগান। দেশকে বন সমৃদ্ধরূপে গড়ে তুলুন। পরে ১৫জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।