শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রাজস্থলীতে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

১০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বিএনপি আয়োজনে সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সদস্য নবায়ন কার্যক্রম উদ্বাধন করায় দলীয় নেতাকর্মীদেও মাঝে আনন্দ উদ্দিপনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) সকাল ১১ টায় রাজস্থলী বাজার প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

এই আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞো মেম্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক দেবজ্যোতি চাকমা। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, ছকির আহম্মদ, সিদ্দিক মোল্লা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা, সাবেক সভাপতি জাহেদুল আলম,সাবেক সাধারণ সম্পাদক চথোয়াই মারমা, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির যুগ্ন সাধরণ সম্পাদক রফিক আহম্মদ, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি দেবজ্যোতি চাকমা বলেন, ব্যক্তি হোক বা সংগঠন, আদর্শ ও নীতি-নৈতিকতার ভিত্তিতে দলকে গড়ে তুলতে হবে। মেধার পরিচয় দিতে হবে এবং সন্ত্রাসী-মাস্তানি পরিহার করতে হবে। যদি কোন বিএনপির সদস্য চাঁদাবাজী করে প্রমাণিত হয় তাহলে জেলা বিএনপির নির্দেশে বহিস্কার করতে হবে। অনুষ্ঠানে বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য না হয় এবং দলীয় গঠনতন্ত্রের প্রতি সবাইকে আন্তরিক থাকতে হবে। নেতারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।