শিরোনাম
কাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক

অবশেষে বাঘাইছড়ির বাঘাইহাট বাজার স্বাভাবিক হচ্ছে, ২২ জুন বসছে হাট

১৭

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বাঘাইহাট সেনা জোনের উদ্দ্যোগে, চলমান বাঘাইহাট বাজার বর্জন প্রত্যাহার করেছে গঙ্গারাম ও মাচালং বাজার এর ব্যবসায়ী ও স্থানীয় পাহাড়িরা। আগামী ২২ জুন রবিবার থেকে বাঘাইহাট বাজার এর সাপ্তাহিক হাট বসবে এবং স্থানীয় পাহাড়ীরাও আসবে এতে বাজারের আর্থিক চিত্র আবারো স্বাভাবিক হবে। সোমবার(১৬ জুন) সকালে বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি এই তথ্য নিশ্চিত করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব জ্ঞ্যানোজোতি চাকমা, ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাবু অতুলাল চাকমা ও অন্যান্য মেম্বারগন, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, কাঠ মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাঘাইহাট জোন কমান্ডার বলেন, বাঘাইহাট জীপ মালিক সমিতির সাথে দ্বন্দ্বের জেরে বিগত প্রায় একমাস যাবত বাঘাইহাট বাজার বর্জন করেছিলেন স্থানীয় পাহাড়ি এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও পাহাড়ি-বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েক দফা বসেও সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। এতে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা লোকসান হচ্ছে তার মধ্যে ভোক্তা সাধারণও কষ্ট পেয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে, তারই ধারাবাহিকতায় সাধারণ পাহাড়ি-বাঙালি জনগণের অসুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে, স্থানীয় প্রশাসন ও এলাকার পাহাড়ি বাঙালি গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সমস্যার একটি স্থায়ী সমাধান করা সম্ভব হয়েছে। সারা বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, পাহাড়ে ও তার ব্যতিক্রম নয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ শে জুন রবিবার থেকে বাঘাইঘাট বাজারের সাপ্তাহিক হাটবার স্থানীয় পাহাড়ি বাঙালি সকলের উপস্থিতিতে পূর্বের ন্যায় জমজমাট থাকবে। এবং সপ্তাহের অন্যান্য দিনের বাজারের কার্যক্রমও স্বাভাবিক থাকবে।

বাঘাইহাট বাজার সভাপতি মোঃ নাজিম উদ্দিন বলেন, বাঘাইহাট বাজারে দীর্ঘ এিশ বছর ধরে নের্তৃত্ব দিয়ে আসছি, বিগত দিনে অনেক বাধা পার করে বাঘাইহাট বাজার আজকের এই অবস্থানে। পূর্বে বাঘাইহাট বাজার প্রায় দশ বছর বন্ধ ছিলো, প্রথমদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চ পর্যায়ে কয়েক দফা চেষ্টায় ব্যর্থতার ফলে তা সমাধান হতে দশ বছর কেটে যায়। মনে করি বাঘাইহাট জোন কমান্ডার আজকের এই উদ্যোগ না নিলে, পূর্বের ঘটনার পুনারাবৃত্তি ঘটতে পারতো। বাঘাইহাটবাসীর পক্ষ থেকে তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই।

এছাড়াও সাজেক ইউনিয়নের চেয়ারম্যান জনাব অতুলাল চাকমা বলেন, বাঘাইহাট জোনে অনেক জোন কমান্ডার পার করেছি, তবে বর্তমান জোন কমান্ডারের মত কর্মকর্তা খুব কমই পেয়েছি। বাঘাইহাট বাজার বর্জনের সমস্যা সমাধানের জন্য আমরা স্থানীয়রা কয়েকবার বৈঠক করেও সমাধান করতে পারিনি, কিন্তু তিনি কোন রকম চাপ প্রয়োগ না করে হাসিমুখে সকলের সাথে কথা বলে সমাধান করে দিলেন। এরকম অফিসারের হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনী অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। এছাড়াও সভায় উপস্থিত সকলেই গৃহীত সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে। সর্বোপরি আজকের এই দিনটা আমাদের সাজেক বাসীর জন্য গৌরবের দিন।