শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটিতে সন্ত্রসীদের গুলিতে যুবক নিহত-১

২৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন অস্ত্রধারীর সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছে। নিহত যুবক রাইখালী ইউনিয়ন খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জনিয়েছেন।

রবিবার (১৫ জুন) সকাল ১২ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা। তবে কে বা কারা কেন এই ঘটনা সংগঠিত করেছে তিনি তা জানতে পারেননি।

স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১ টার পর ৯ / ১০ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা দলবেঁধে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হলে পরে ঘটনা কেন্দ্র করে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।