শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানে অবৈধভাবে বালু উত্তোলনে মজেছেন বিএনপি নেতারা!

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
পাহাড় কাটা শেষে এবার অবৈধ বালু উত্তোলনের মজেছেন সেই বিএনপি নেতারা। পাওয়ার গ্রীড নির্মাণের জায়গায় ভরাট করতে সাঙ্গু নদী ঘেষে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন ও সম্রাট নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এই বালু উত্তোলনের অবস্থায় হুমকির মুখে পড়েছে কুহালং হেডম্যান পাড়ার খালের পাড় ও শত বছরে শ্মশ্মান।

অভিযোগ আছে, মোটা অংকের টাকার বিনিময়ে পাওয়ার গ্রীড নির্মাণের জায়গায় মাটি ভরাটের কন্ট্রাক নিয়েছেন জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন ও সম্রাট নামে এক ব্যক্তি। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এর আগেও থোয়াইগ্য পাড়া, লেমুঝিড়ি, চড়ুই পাড়াসহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে সাবাড় করে ফেলেছেন। মাটির পর এবার অবৈধ বালু উত্তোলনের হিড়িক জমিয়েছেন বিএনপির এই নেতারা। স্থানীয়রা জানান, আওয়ামীলীগ সরকার পতনের পর জেলা বিএনপি নেতারা অবৈধ কাজে বেপরোয়া হয়ে উঠেন। একের পর এক নানান অবৈধ কাজে জড়িত হচ্ছেন কেউ কেউ। এসব অবৈধ কাজে জড়িত রয়েছে আরো চার থেকে পাঁচজন সিন্ডিকেট। এই সিন্ডিকেট মিলেমিশে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটায় জড়াচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, ভোর সকাল থেকে স্কেভেটর সাহায্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এসবের কাজে জড়িত রয়েছে জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিনসহ আরো বেশ কয়েকজন নেতা। অবৈধভাবে এই বালু উত্তোলনের কারণে শশ্মান ঘাট আর বাড়িঘর এখন হুমকির মুখে পড়েছে। তাদের বেপরোয়া ব্যবহার ও হুমকীর কারনে কেউ ভয়ে মুখ খুলছে না। তবে পরিবেশের জন্য ক্ষতি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হোক সেটি চান এলাকাবাসীরা।

সরেজমিনে দেখা গেছে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুহালং ইউনিয়নের হেডম্যান পাড়ার সামনে সাঙ্গু নদীর চর থেকে প্রকাশ্যেই উত্তোলন করা হচ্ছে বালু। সেখানে ব্যবহার করা হচ্ছে দুটি স্কেভেটর আর মাটি সরবরাহ করতে ৮টি ডাম্পার ট্রাক। এসব ট্রাক দিয়ে স্বর্ণ মন্দির সংলগ্ন নব নির্মিত পাওয়ার গ্রীড এর মাঠে বালু ভরাট করা হচ্ছে। এই বালু তোলায় হুমকিতে পড়েছে পাশে থাকা শ্মশ্মান ও ঘরবাড়ি।

হেডম্যান পাড়ার বাসিন্দা প্রুনু মং মারমা ও সন্তোষ বড়ুয়া বলেন, সকাল থেকেই এখানে স্কেভেটর দিয়ে বালু তোলা হচ্ছে। আর ডাম্পার (ট্রাক) দিয়ে বালুগুলো সরবরাহ করা হচ্ছে। আমরা চাই এই বালু তোলার কাজ বন্ধ করা জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। স্কেভেটর চালক সুমন বলেন, বালু উত্তোলন করছে সম্রাট নামে এক ব্যক্তি এবং তার কথায় বালু তোলা হচ্ছে।

বালু উত্তোলন বিষয়ে অস্বীকার করেছেন জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন। তিনি বলেন, আমি বালু তুলছি না। বালুগুলো তুলছেন সম্রাট বলে ফোনটি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এইচ এম সম্রাট সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বালু উত্তোলনের বাধা দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, বালু উত্তোলন স্থান পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, বালু উত্তোলনের বিষয়ে খবর পেয়েছি। বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।