শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটির লংগদুতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

১৭

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
ঈদুল আযহা উপলক্ষে সোনাই ৪নং যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে সোনাই বাজারের স্থানীয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল মতিন মেম্বার এর সভাপতিত্বে ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রাসেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএস মামুন।

এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সমাজ উন্নয়নে যুবকদের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সংবর্ধিত অতিথিকে স্মারক তুলে দেওয়া হয়।