শিরোনাম
Casino utan svensk licens flashback: Nytt utmaningar för spelareপার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বান্দরবানের আলীকদমে আরো এক পর্যটকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ-১

॥ লামা-আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমের তৈনখালে স্মৃতি আক্তার (২৪) নামে আরো এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট দুটি লাশ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এখনো একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া লাশটি যে স্মৃতি আক্তারের তা তার সঙ্গীরা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদরের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশ থেকে জুবাইরুল ইসলাম নামে প্রথম লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী কামাল মাঝি সহ কয়েকজন জানিয়েছেন, দ্বিতীয় লাশটি একজন নারী পর্যটকের। তারা লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারী পর্যটকের নাম স্মৃতি আক্তার (২৪)। তার বাবার নাম মোঃ হাবিবুর রহমান এবং মায়ের নাম রুপিয়া বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকি সাভার গ্রামে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন সাংবাদিককে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

আরো জানা যায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটককের একটি দল আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত হয়েছিলেন। ২২ জনের একটি দলের মধ্যে গত বুধবার রাতে ৩ জন নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে প্রথম লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরো দুই পর্যটক। এদের মধ্যে শুক্রবার (১৩ জুন) সকালে তৈনখালের আমতলী ঘাটে স্মৃতি আক্তারের লাশ পাওয়া যায়।