শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

প্রতিবাদ করায় খাগড়াছড়ির রামগড়ে সিএনজি চলাচল বন্ধ রেখেছে চালকরা

১৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে লাইসেন্সবিহীন সিএনজি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা। ঈদুল আযহার ৭ম দিনেও বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় তারা সিএনজি চালানো বন্ধ রেখেছে।

শুক্রবার (১৩ জুন) বিকাল থেকে রামগড় টু বারৈয়ারহাট রুটে সিএনজি পরিবহন সার্ভিস বন্ধ করে রেখেছে চালকরা। সরেজমিনে দেখা গেছে রামগড় স্টেশনে কোন সিএনজি পরিবহন নেই, চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

এদিকে সিএনজি সিন্ডিকেটের হাতে জিম্মি ও যাত্রীর কষ্টের খবর শুনে স্টেশনে ছুটে যান উপজেলা বিএনপি পরিবার। পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে সকল অঙ্গ ও সংগঠনের সহযোগীতায় সিএনজি না থাকাতে বিকল্প গাড়ি মাহিন্দ্র ব্যবস্থা করে দেওয়া হয়। কয়েকটি গাড়ির ব্যবস্থা করাতে যাত্রীর চাপ অনেকটা কমেছে। যাত্রীরা মাহিন্দ্র সার্ভিস চলমান রাখতে বিএনপির নেতাদের অনুরোধ জানান।

রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বিকালে ঘটনার স্থলে এসে বলেন, উপজেলা প্রশাসন এ বিষয়ে সিএনজি চালক ও মালিক সমিতির সাথে দ্রুত বৈঠক করে সমস্যা সমাধান করবে। এছাড়াও তিনি বিকল্প গাড়ির ব্যবস্থা করে যাত্রীদের দুর্ভোগ লাগব করায় বিএনপির নেতা-কর্মিদের ধন্যবাদ জানান।