শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বানন্দরবানের আলীকদমে অপহৃত দুলাল’কে উদ্ধার করলো বিজিবি

১২

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে পৌয়ামুহুরী সীমান্তে গরু আনতে গিয়ে অপহরণের শিকার হয় মোঃ দুলাল মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ জুন) এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগান পাড়া এলাকার বাসিন্দা, মৃত এজাহার হোসেনের ছেলে মোঃ দুলাল মিয়াকে গরু কেনা-বেচার প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মিয়ানমারের নাগরিক সীমান্তের ৫৪-৫৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ১০ জুন বিকেল তিনটায় বিজিবির একটি টহল দল স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারে, দুলাল মিয়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে আটক রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে পোয়ামুহুরী বিওপির (বর্ডার আউটপোস্ট) কমান্ডার নায়েক সুবেদার হারুণ অর রশিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করে।

অভিযানে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই দুলালকে উদ্ধার করা হয় এবং বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। পরে নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিনের মাধ্যমে দুলালকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।