শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানে ভগ্নীপতি দ্বারা ধর্ষণের শিকার শ্যালিকা

১৩

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের সদর উপজেলায় ভগ্নীপতি দ্বারা ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক শ্যালিকা। এঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সন্ধায় তালুকদার পাড়া পর্যটন চাকমা পাড়া এলাকায় নিজ বাগান বাড়িতে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেরতার মোঃ আয়াস, সে আলীকদম উপজেলার পান বাজার এলাকার মোঃ বদি আলমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা-বাবা মেয়েটিকে একা রেখে বাড়ির বাইরে গিয়েছিল। রুমে একা পেয়ে তার দুলাভাই শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধায় তার মা-বাবা বাড়িতে ফিরে আসলে শিশুটিকে রক্তাক্ত দেখে জিজ্ঞাসা করে ঘটনার সব খুলে বলে দেন। পরে স্থানীয়দের মাঝে জানাজানি হলে গোণধোলাই দিয়ে যুবককে পুলিশের কাছে তুলে দেন।

মেয়েটি বাবা সৈয়দ আলম বলেন, বড় মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। বাড়িতে আমার ছোট মেয়ে একা ছিল। সুযোগ বুঝে আমার মেয়ের কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পর্কে সে আমার বড় মেয়ে জামাই হয়।

বান্দরবান সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ুয়া বলেন, ধর্ষণকারীকে স্থানীয়রা পুলিশে সোর্পদ করেছে। বর্তমানে মেয়েটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।