শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

কাপ্তাই থানা থেকে পলাতক আসামী গ্রেপ্তার

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পলায়নকৃত আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ ১৫ ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সুত্র জানায়, গোপন সংবাদেও ভিত্তিতে বুধবার (১১ জুন) পুলিশ অভিযান চালিয়ে রাত ১২টার দিকে কাপ্তাই উপজেলার নতুন বাজার কার্গো ডাউন সাইড এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আসামী সাগর প্রকাশ অলি (২২) এর তথ্য মতে চুরির মালামালও উদ্ধার করা হয়।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৫নং ওয়ার্ড হতে রাত ১২টায় নতুন বাজার কার্গো ডাউন সাইড এলাকার একটি বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামির তথ্যমতে এবং ঈদের দুই দিন পরে চুরি হওয়া মালামাল ও উদ্ধার করা হয়েছে বলে জানান।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ অলি উল্লাহ জানান, তাঁর বিরুদ্ধে আগে চুরির মামলা করা হলেও থানা হাজত হতে বুধবার সকাল ৯টায় গ্রিল কেটে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরোও একটি মামলা দায়ের করে। দীর্ঘ ১৫ ঘন্টা অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।