শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

বান্দরবানে খুলে দেয়া হয়েছে লামা উপজেলার সকল রিসোর্ট

১৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধ্বসে প্রাণহানির আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলায় ৬০টি পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছিল লামা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুন) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ ময়নুল ইসলাম লিখিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এইসব রিসোর্ট খুলে দেয়া হয়।

তিনি আরো জানান, গত ১ জুন ২০২৫ইং উপজেলা দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ধস এর সম্ভাব্য আশংকা থাকায় পর্যটন কেন্দ্র, রিসোর্টগুলো বন্ধ রাখা হয়। লামা উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় এবং উপজেলা দূর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লামা উপজেলার সকল পর্যটন কেন্দ্র/রিসোর্ট খোলা রাখা যেতে পারে। জনস্বার্থে এ আদেশ জারি করা হল।

জানা যায়, গত ১ জুন উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও সুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত এসব পর্যটন কেন্দ্র আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরী বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নির্দেশনা জারি করেন।