জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে দুস্থদের মাঝে চাল বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু বলেছেন, আমরা কোন ভোগ বিলাশ আর লুটপাটের রাজনীতি করি না। গণতন্ত্র আর মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ। বিগত পলাতক সরকার এদেশের মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে। মানুষের অর্থ লুটপাট করেছে, গণতন্ত্রকে খাদে ফেলে দিয়েছে।
জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইউসুফ এর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র অন্তত দুইশত জনের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৬ জুন) সকাল ১১ টায় কাপ্তাই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এসব চাল বিতরণ করা হয়।
চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। এসময় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ইউসুফ। এছাড়াও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও দেবজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, ক্রীড়া সম্পাদক দীল বাহাদুর, কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই জাতীয়বাদী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কাপ্তাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, বিএনপি জনগনের কল্যাণে রাজনীতি করে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ দলের মূল লক্ষ্য। আমরা কোন ভোগ বিলাশ আর লুটপাটের রাজনীতি করি না। গনতন্ত্র আর মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ। বিগত পলাতক সরকার এদেশের মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে। মানুষের অর্থ লুটপাট করেছে, গনতন্ত্রকে খাদে ফেলে দিয়েছে। বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে এবং গনতন্ত্রকে রক্ষা করবেই। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কোন ধরনের কাল ক্ষেপন নয় দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে বোঝাতে হবে যে তাঁরা কোন ছলছাতুরি করছেন না।
এসময় অসহায় মানুষ ১০ কেজি করে চাল দেওয়া হয়। দরিদ্র এসব মানুষ চাল পেয়ে খুশী এবং কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করেন।