শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে তৎপর রয়েছে বাঘাইহাট বিজিবি

১২

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও আশপাশের সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় তৎপর রয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার করার ফলে সীমান্তবর্তী মারিশ্যা, বাঘাইহাট ও বাবুছড়া এলাকার ২১৫ কিলোমিটার সীমান্ত দিয়ে কোন ধরনের পুশইন ও চোরাচালান হয়নি বলে জানাযায় বিজিবি।

বৃহস্পতিবার (৫জুন) দুপুরে সাজেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী এক সংবাদ সম্মেলন করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন সমতলের চেয়ে দুর্গম পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয় জটিল তারপরও বিজিবি সদস্যদের নিরলস প্রচেষ্টা এবং দিবারাত্রি টহল জোরদার করার ফলে ২১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে সক্ষম হয়েছে বিজিবি।

তিনি আরো বলেন, সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকানোর পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও চিকিৎসা সেবায় ভুমিকা রাখছে বিজিবি।