শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক ঈদ উপহার ও মানবিক সহায়তা প্রদান

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে মাটিরাঙ্গা জোন সদরে বিভিন্ন এলাকার প্রায় ৫০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, চাল, সহ অন্যান্য খাদ্যসামগ্রী, যা পরিবারগুলো যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যেই প্রদান করা হয়েছে। একইসাথে, জোন কমান্ডার এর পক্ষ হতে আর্থিকভাবে অস্বচ্ছল ২টি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এবং মেয়ের বিবাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি, উপ-অধিনায়ক (জেডএসও) মেজর মো: মাসুদ খান, পিএসসি এ সময় সুবিধাভোগীদের সাথে অগ্রীম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শান্তি, সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই। মানবিক সহায়তার এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে এই কার্যক্রমকে স্বাগত জানান এবং মাটিরাঙ্গা জোনের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।