শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

চামড়া পাচার ও সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবি টহল বাড়িয়েছে

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা, গবাদিপশু ও কাঁচা চামড়া পাচার এবং পুশইন প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়নে (২৩ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কুরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত দেশীয় গবাদিপশু মজুদ রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পশু প্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। একইসাথে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং রাতে নাইট ভিশন ক্যামেরাসহ সীমান্ত পর্যবেক্ষণ চলছে। এছাড়া কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিনসহ পরবর্তী কয়েকদিন বিজিবি সর্বোচ্চ সতর্কতায থাকবে। সীমান্তজুড়ে মোতায়েন থাকবে বিশেষ টহল ও চেকপোস্ট।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অনুপ্রবেশ প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। অনুপ্রবেশের প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হচ্ছে। বিজিবি’র এই সুরক্ষা প্রস্তুতি দেশের আইন-শৃঙ্খলা ও কুরবানির পশুর বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।