শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন ও পুরস্কার বিতরণ

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যে ব্যাপী মঙ্গলবার ৩জুন পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে মঙ্গলবার (৩জুন) সকাল ১১ টায় স্বাস্থ্য বিভাগ চত্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমা ইলিয়াছ।

প্রধান অতিথি বলেন, জাতীকে সুষ্ঠ ও সবল করতে হলে সকলকে পুষ্টি গ্রহণ করতে হবে। পুষ্টির কোন বিকল্প নেই। এছাড়াও সভায় পুষ্টি ও শরীরের বিভিন্ন ক্ষতিকর খাদ্য বিষয়ে আলোচনা করা হয়।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।