শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরকলে গৃহহীন পরিবারের পাশে আইমাছড়া ইউপি চেয়ারম্যান

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥
গেল ক’দিনের টানা বর্ষনে পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এলাকা পালআবিত হচ্ছে। কোথাও কোথাও মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। তাৎক্ষনিক বিপদগ্রস্ত মানুষ উপায়ান্তর না দেখে আত্মীয়স্বজন কিংবা পাড়াপ্রতিবেশীর বাসাবড়িয়ে গিয়ে উঠছেন। ইতিমধ্যে বরকল উপজেলার বেশ কিছু এলাকায় এ দূযোগ মুহুর্তে কেউ কেউ মানুষের পাশে সহযোগীতার হাত বাড়াচ্ছেন।

স্থানীয় সুত্রগুলো জানায়, বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সম্মুনিপাড়া এলাকায় কেউ কেউ এ দূর্যোগে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। সচেতনমহল বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি এবং বিত্তবানদেও সহযোগীতার হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন। তেমনি আইমাছড়া ইউনিয়নের বাসিন্দা ও গৃহহীন অসহায় ললিত চাকমা’র পরিবার কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।

বুধবার (৩ জুন) সকালে আইমাছড়া ইউনিয়ন কার্যালয়ে নিয়ে আসা হয় ললিত চাকমাকে। এসময় তাকে তাৎক্ষনিক ঢেউটিন, নগদ অর্থ এবং চাল প্রদান করেন ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বড়কলে অতিবৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসে এবং প্রবল বাতাসে ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে। এই দুর্যোগকালীন সময়ে ললিত চাকমা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানতে পারি। পরে তাকে তার পরিবারের জন্য সহযোগিতা দিতে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই দূর্যোগে অসহায় ও গরীব মানুষের কল্যাণে আইমাছড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মানবিক সহযোগিতা অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।