শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বান্দরবানের থানচিতে পাহাড় ধসের শঙ্কা, নিম্নাঞ্চলের মানুষের জনজীবন দুর্ভোগে

১২

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কায় রয়েছে মানুষ। এছাড়াও পাহাড়ি উজানের পানির ঢলে সাঙ্গু নদীতে বৃদ্ধি পেয়েছে পানি। ফলে নদীর তীরবর্তী ও বিভিন্ন স্থানের নিম্মাঞ্চলে বসবাসকারীদের জনজীবন এখন চরম দুর্ভোগ বেড়েছে।

এদিকে এই দুর্যোগের নিম্নাঞ্চল ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রচার করেছেন উপজেলা প্রশাসন। উপজেলায় ৪টি ইউনিয়নের অস্থায়ীভাবে ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর তীরে ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। টানা বৃষ্টির ফলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বর্ষণে বৃষ্টিপাতের নাইন্দারী পাড়া এলাকায় সড়কে পাহাড় ধস, আপ্রুমং পাড়া বিহারে পাশেই ঝিঁড়িতে পাহাড় ধস ও তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধসের ব্যাপকভাবে একটি পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

থানচি ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার রহিদুর রহমান মৃধা জানান, থানচি হতে জেলা শহরে যাওয়ার সড়কে নাইন্দারী পাড়া এলাকায় পাহাড় ধসের গাছ পড়ে যানবাহনে চলাচলে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার ষ্টেশনের সদস্যদের নিয়ে ধসে পড়ার মাটি ও গাছগুলো অপসারণ করে যানচলাচল এবং যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, দুর্যোগ মোকাবিলায় অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে দুর্যোগকালীন জরুরি সেবা কন্ট্রোল রুম খোলা আছে, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।