শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির জব্দ গরু ছিনিয়ে নেয়ার চেষ্টা সংঘর্ষে আহত ৪

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরা চালান প্রতিরোধে অভিযান চালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল সংঘর্ষে জড়িয়েছে। এতে বিজিবির তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন। শনিবার (১জুন) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালামী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে চোরাকারবারিদের আনা বার্মিজ গরু জব্দ করে। এ সময় একদল সংঘবদ্ধ চোরাকারবারি দা ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা লাঠিচার্জ ও এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় দক্ষিণ সালামী পাড়ার আছাদ আলীর ছেলে চোরাকারবারি আকতার হোসেন, আহত হন। তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এম এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্তে গরু চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। শনিবার রাতে সংঘবদ্ধ একদল চোরাকারবারি টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে আমাদের সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এতে আমাদের তিনজন সদস্য আহত হয়েছেন। বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।